হাসান রোবায়েত
পরিচয় কবিতা ও শিল্পকর্ম কবির কলম থেকে বইসমূহ যোগাযোগ
হাসান রোবায়েত
কবি · লেখক · বাংলাদেশ

হাসান
রোবায়েত

যাঁর কবিতায় সময়কে পাওয়া যায়—
উপমার আলোকচ্ছটায়, অতিদূর থেকে হাতছানি দিয়ে।

চিরকাল বসন্তের বাইরেও
কিছু ফুল ফোটে — হাসান রোবায়েত
কবির কথা

পরিচয়

হাসান রোবায়েত বাংলাদেশের সমসাময়িক কবিতার অন্যতম প্রধান কণ্ঠস্বর। ১৯৮৯ সালে বগুড়ায় জন্মগ্রহণ করেন তিনি। পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। বিচিত্র প্রকরণের সমন্বয়ে কবিতাকে আরও বেশি কাব্যিক আবহের পানে ধাবিত করেন তিনি।

তাঁর কবিতায় সময়কে পাওয়া যায় বটে, তবে তা যেন উপমার আলোকচ্ছটায় অতিদূর থেকে হাতছানি দেয়। ছন্দ তাঁর কবিতায় যোজনা করে সুরের সমাবেশ। ২০১৮ সালের সড়ক ও কোটা আন্দোলন তাঁকে এক নতুন ভাষা দিয়েছে—আমজনতার ভাষা।

জুলাই আন্দোলনে তাঁর কবিতা প্রেরণা জুগিয়েছে হাজারো মানুষকে। তাঁর কাব্যভাষা অভিনব এবং তিনি মধ্যযুগের বাংলা কবিতার ফর্ম ও শব্দভাণ্ডারকে নতুন পাঠকের কাছে পৌঁছে দিয়েছেন অসাধারণ মুনশিয়ানায়।

১৯৮৯
জন্মসন, বগুড়া
১৫
প্রকাশিত বই
ঢাকা বি.
বিশ্ববিদ্যালয়
২০১৬–
প্রকাশনা কাল
কবিতা ও শিল্পকর্ম

কবিতা ও শিল্পকর্ম

হাসান রোবায়েতের কবিতাগুলো কেবল শব্দে নয়, চিত্রেও জীবন্ত হয়ে ওঠে।
ছবিতে ক্লিক করলে বড় করে দেখা যাবে।

ইশক
ইশক
ইশক
কবিতা যেমন
কবিতা যেমন
কবিতা যেমন
তোমারে
তোমারে
তোমারে
ব্রত
ব্রত
ব্রত
পাশাপাশি
পাশাপাশি
পাশাপাশি
আমার বাতাস বসন্ত হয়
আমার বাতাস বসন্ত হয়
আমার বাতাস বসন্ত হয়
ভালোবাসা মনে পড়লে
ভালোবাসা মনে পড়লে
ভালোবাসা মনে পড়লে
গন্তব্য
গন্তব্য
গন্তব্য
বেদনা
বেদনা
বেদনা

কবির কলম থেকে

হাসান রোবায়েতের ফেসবুকে প্রকাশিত কবিতা ও কাব্যপঙক্তি — যা পাঠকের হৃদয় ছুঁয়ে গেছে বারবার।

ইশক
যে চইলা গেছে
তার
যাওয়াটারেই ভালোবাইসা ফেলি—
সবুর তোমার জন্যে সব
— হাসান রোবায়েত
তোমারে
তোমারে ভালোবাইসা যে চইলা গেল
তার জন্য সবুর কইরো না—
সে যে পথ দিয়ে চইলা গেছে তার গাছের নিচে দাঁড়ায়া
কাউরে জিজ্ঞাসা কইরো না
এই রাস্তার শেষ কোথায়?

যে চইলা যায় তার রাস্তার কোনো শেষ হয় না—

তার চে নিয়ম করে তুমি তোমার ওষুধ খাইয়ো
কখনো মন খারাপ হইলে
দুইটা কথা বইলো একা একা

যে তোমার ছাইড়া গেছে তার জন্যে
মধ্যরাতে ঘুম থেকে উইঠা
দাউদাউ কইরা কাইন্দো না
— হাসান রোবায়েত
ব্রত
যে তোমার ব্রত ভাইঙ্গা চলে গেলা
তারে আর ফিরতে বইলো না—
সে তার নির্জনতা নিয়া জলশির ফুল
পার হয়ে চইলা যাক অন্য কোথাও
তুমি যে পুড়ে যাইতেছো হাওয়ায় হাওয়ায়
সে খবর তারে ঘুণাক্ষরেও দিও না

ভালোবাসাও এঁটো হলে ফেলে দিতে হয়
— হাসান রোবায়েত
পাশাপাশি
তোমারে যে ভালোবাসছিলো
তার মুখ ভুলে যাইও না—
অসুখ হইলে তার পাশে বইসো
কখনো জিজ্ঞাসা কইরো
জলপিঁড়ির চাইতে
কপালে হাত রাখলে ভালো লাগবে কিনা!

মানুষই মানুষের পাশে যায়
দুঃখের কথা শুনে
নিমের ফুলের মতো হালকা করে দেয় সময়
— হাসান রোবায়েত
আমার বাতাস বসন্ত হয়
আমার বাতাস বসন্ত হয়
তোমার বাড়ির ফুলে
দেখা হয় না সোনা পাখির
মুখটা নয়ান তুলে।

তোমার বাড়ি কই রে সোনা
মধ্যখানে বাঁধ?
তোমার আমার মিলন বন্ধু
খিল পানের স্বাদ।
— হাসান রোবায়েত
গন্তব্য
তোমার সবুরেই কাইটা গেল দিন

না রাস্তা পাইলাম
না গন্তব্য!

বই: কুসুম তার সবটুকু জানে
— হাসান রোবায়েত
বেদনা
তোমারে না পাওয়ার বেদনা আমি
কই লিখি!

সমস্ত দুপুর বহিয়া যায় নির্জন বিপন্নতায়

বই: কুসুম তার সবটুকু জানে
— হাসান রোবায়েত
ভালোবাসা মনে পড়লে
ভালোবাসা মনে পড়লে ধানকাটা মাঠের মতো একা লাগে
— হাসান রোবায়েত
কবিতা যেমন
আমার মা প্রায়ই আমাকে বলে:
এত এত
কবিতা লিখে কী হবে?
তার চেয়ে একটা চাকরি কর
আর কত!
আমাদেরও তো বয়স হলো!

দূরে দেখি
শরমে কুঁকড়ে আছে আমার জীবন
— হাসান রোবায়েত
না পাওয়া
তোমারে চাইলাম কিন্তু পাইলাম না,
এই না পাওয়ার কোনো আদি নাই অন্ত নাই—

চইলাই গেলা—
দড়ি ছেঁড়া বাছুর যেমন চইলা যায়
দূর থেকে দূরে, অসমাপ্ত মাঠের দিকে—
— হাসান রোবায়েত
মন খারাপ
মাঝেমধ্যে আচমকাই মন খারাপ হয়
কী জন্যে হয় আমি জানি না—
তখন হঠাৎ মনে পইড়া যায়
আমার তো কেউ নাই
যারে কিছু কইতে পারি
হেমন্তের নির্জনে পাতা ঝরার পর—
— হাসান রোবায়েত
কেউ চইলা গেলে
কেউ কেউ চইলা গেলে
রাস্তার পাতাটাও একা হইয়া যায়—
— হাসান রোবায়েত
মউত
মাঝেমধ্যে আমার মন কয়
আমি খুব তাড়াতাড়িই মইরা যাবো

কিন্তু মইরা আমি কই যাবো—?
একটা ব্রিজ পার হওয়ার মতন
আমি মউতরে পার হইতে চাই—

মইরাও আমি খালি তোমার কাছেই যাইতে চাই—
— হাসান রোবায়েত
রক্তের ভেতর
আমার রক্তের ভেতর খালি রঙ্গনের বন
ডুকরে ওঠে তুমি চইলা গেলা বলে—
— হাসান রোবায়েত
রেল-রাত্রি
বিবাহে পর হইয়াছ—
তাও তোমার কথা মনে পড়ে
এই রেল-রাত্রির আবহে—
— হাসান রোবায়েত
প্রকাশিত গ্রন্থ

বইসমূহ

ঘুমন্ত মার্কারি ফুলে
রকমারি →
২০১৬ · চৈতন্য
ঘুমন্ত মার্কারি ফুলে
মীনগন্ধের তারা
রকমারি →
২০১৮ · জেব্রাক্রসিং
মীনগন্ধের তারা
আনোখা নদী
রকমারি →
২০১৮ · তবুও প্রয়াস
আনোখা নদী
এমন ঘনঘোর ফ্যাসিবাদে
রকমারি →
২০১৮ · ঐতিহ্য
এমন ঘনঘোর ফ্যাসিবাদে
মাধুডাঙাতীরে
রকমারি →
২০২০ · ঐতিহ্য
মাধুডাঙাতীরে
তারাধূলিপথ
রকমারি →
২০২১ · ঐতিহ্য
তারাধূলিপথ
মোহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
রকমারি →
২০২১ · ঐতিহ্য
মোহাম্মাদ, সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম
মুসলমানের ছেলে
রকমারি →
২০২২ · ঐতিহ্য
মুসলমানের ছেলে
রুম্মানা জান্নাত
রকমারি →
২০২২ · তবুও প্রয়াস
রুম্মানা জান্নাত
ব্রিজ পেরোলেই অন্য ঋতুর দেশ
রকমারি →
২০২৩ · ঐতিহ্য
ব্রিজ পেরোলেই অন্য ঋতুর দেশ
ছায়াকারবালা
রকমারি →
২০২৪ · ঐতিহ্য
ছায়াকারবালা
আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা
রকমারি →
২০২৫ · ঐতিহ্য
আমরা কথা বলি কেননা নীরবতা ফ্যাসিস্টের ভাষা
যোগাযোগ

কবির সাথে থাকুন

হাসান রোবায়েতের কবিতা, নতুন বই ও সাহিত্যিক আলোচনার আপডেট পেতে তাঁর সামাজিক মাধ্যমে যুক্ত হোন।